বিরোধী দলের সঙ্গে আন্তরিকতা ও সৌহার্দের সঙ্গে কাজ করতে চাই: মির্জা ফখরুল

বিরোধী দলের সঙ্গে আন্তরিকতা ও সৌহার্দের সঙ্গে কাজ করতে চাই: মির্জা ফখরুল

ফন্ট সাইজ:

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিরোধী দলের সঙ্গে বিএনপি অত্যন্ত আন্তরিকতা ও সৌহার্দের সঙ্গে কাজ করতে চায়। মঙ্গলবার নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ শেষে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দীর্ঘ লড়াই সংগ্রাম ওঅসংখ্য রক্তের মধ্য দিয়ে আজ গণতন্ত্রের নতুন অধ্যায় শুরু হলো। আমরা বিশ্বাস করি যে এই সংসদবাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক অঙ্গনে নেতৃত্ব দিবে।বাংলাদেশের রাজনৈতিক কার্যক্রম সংসদ কেন্দ্রিক হবে এবং বিএনপি সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে জাতিকে লক্ষ্যের দিকে নিয়ে যাবে।

কার্যকর সংসদ গড়ার প্রসঙ্গে তিনি বলেন, আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে এ সংসদ সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত হবে। ১১ দলীয় জোট শপথ নেয়ায় আনন্দ প্রকাশ করে তিনি বলেন, বিরোধী দলের সঙ্গে বিএনপি অত্যন্ত আন্তরিকতা ও সৌহার্দের সঙ্গে কাজ করতে চায়।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন