উয়েফা চ্যাম্পিয়নস লীগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে রুদ্ধশ্বাস লড়াইয়ে বায়ার্ন মিউনিখকে হারিয়ে ফাইনালের টিকিট কাটে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। দুই লেগ মিলিয়ে ৬-৫ ব্যবধানের রোমাঞ্চকর জয়ের পর অনুভূতি প্রকাশ করেন কোচ লুইস এনরিকে। ম্যাচ শেষে পিএসজি টিভিকে দেয়া সাক্ষাৎকারে দলের প্রশংসা করেন তিনি। এনরিকে বলেন, ‘এটি অবিশ্বাস্য। আমার মনে হয় আজ রাতে এবং পুরো সিজন জুড়ে আমরা যা দেখিয়েছি, তা সত্যিই অসাধারণ মানের। বিশ্বের অন্যতম সেরা দলের বিপক্ষে তাদের মাঠে আমরা প্রয়োজনীয় ব্যক্তিত্ব এবং পরিপক্কতা নিয়ে খেলেছি। আমরা দেখিয়েছি বল দখলে রাখা যেমন আমাদের পছন্দ, তেমনি প্রয়োজনে রক্ষণ সামলাতেও আমরা জানি।’
সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘এখন সময় প্যারিসের মানুষদের নিয়ে আনন্দ করার। ৩ বছর আগে আমি এখানে এসেছি, সমর্থকদের সাথে দলের এই বন্ধন সবসময় অনুভব করি। চ্যাম্পিয়ন্স লীগ জিততে হলে আমাদের আরও একটি ম্যাচ (ফাইনাল) বাকি। পাশাপাশি লীগ ওয়ানে ব্রেস্টের বিপক্ষে জিতে আমাদের লীগ শিরোপাও নিশ্চিত করতে হবে।’
উয়েফা চ্যাম্পিয়নস লীগ
ফাইনালে উঠে যা বললেন লুইস এনরিকে
স্পোর্টস ডেস্ক
খেলা
১ মাস আগে
৭ মে (বৃহস্পতিবার), ২০২৬, ৯ঃ০৫ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
