পটুয়াখালীতে ৫৮ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে কোস্টগার্ডের যৌথ অভিযানে প্রায় ২৪ লক্ষ টাকার সামুদ্রিক মাছ জব্দ করেছে। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে পটুয়াখালীর টোল প্লাজা এলাকায় সন্দেহজনক ৩টি যাত্রীবাহী বাসে তল্লাশি চালায় কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালী ও মৎস্য অধিদপ্তর।
এসময় প্রায় ২৪ লক্ষ টাকা মূল্যের ৪ হাজার ৮০০ কেজি বিভিন্ন প্রকার সামুদ্রিক মাছ জব্দ করা হয়। পরে জব্দকৃত মাছ পটুয়াখালী উপজেলা মৎস্য প্রতিনিধির উপস্থিতিতে স্থানীয় এতিমখানা, মাদ্রাসা, গরীব ও দুঃস্থদের মাঝে বনামূল্যে বিতরণ করা হয়। উল্লেখ্য. সামুদ্রিক মৎস্য সম্পদের সুষ্ঠু প্রজনন, উৎপাদন ও সংরক্ষণ নিশ্চিত করার লক্ষ্যে সরকার ১৫ এপ্রিল ২০২৬ হতে ১১ জুন পর্যন্ত মোট ৫৮ দিন বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় সকল প্রকার মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণা করে।
