আরব আমিরাতে ‘ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে’ ইরান

আরব আমিরাতে ‘ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে’ ইরান

ফন্ট সাইজ:

সংযুক্ত আরব আমিরাতে ফের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করেছে ইরান। আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা মোকাবিলা করছে।
এক বিবৃতিতে আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, এই মুহূর্তে ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্র ও ড্রোন দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, আরব আমিরাতের প্রতিরক্ষা ব্যবস্থা ব্যালিস্টিক, ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন মোকাবিলা করছে তার ফলে দেশের বিভিন্ন জায়গায় যেসব বিক্ষিপ্ত শব্দ শোনা যাচ্ছে। 

তবে এসব হামলায় কী পরিমাণে ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে- তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ছাড়া আরব আমিরাতে সর্বশেষ এই হামলা নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি ইরান।

এর আগে মঙ্গলবারের শুরুর দিকেও আরব আমিরাতে হামলার ঘটনা ঘটেছে। সেইসময় দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালায় জানায়, তারা ইরানের ১৫টি ক্ষেপণাস্ত্র এবং চারটি ড্রোন ভূপাতিত করেছে।

লিমা

১ মাস আগে

ধন্যবাদ ইরানকে

মন্তব্য করুন