লালপুরে জমি নিয়ে বিরোধে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা

ফন্ট সাইজ:

নাটোর লালপুরে জমি নিয়ে দ্বন্দ্বের জেরে সাদ্দাম (৩৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবক মারা যায় বলে জানা গেছে। লালপুর থানার ওসি মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত সাদ্দাম গোপালপুর মহিষাখোলা গ্রামের আব্দুল হান্নানের ছেলে।
জানা যায়, গত রোববার সন্ধ্যায় জমিজমা নিয়ে দ্বন্দ্বে জড়ায় সাদ্দামের দুই চাচাতো ভাই লালন ও বানিয়াম।

এ সময় লালন ও তার শ্বশুরবাড়ির লোকজনের হাঁসুয়ার আঘাতে গুরুতর আহত হন সাদ্দাম। তাকে উদ্ধার করে উপজেলা ন্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক সাদ্দামকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পাঠিয়ে দেন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন