বরিশালের হিজলা উপজেলায় বিপুল পরিমাণ ইয়াবাসহ নারী ইয়াবা ব্যবসায়ী হিজলা থানা পুলিশের হাতে আটক হয়েছে। মঙ্গলবার দুপুরে হিজলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোলায়মান-এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম অভিযান চালিয়ে ৫৫২ পিস ইয়াবাসহ তাসলিমা বেগমকে আটক করেন।
জানা গেছে, উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের নরসিংহপুর গ্রামের কাজীবাড়ী দীর্ঘদিন ধরে তাসলিমা বেগম ও তার ছেলে হুমায়ূন ইয়াবা ব্যবসা করে আসছেন। হিজলা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন। ইয়াবা ব্যবসায়ী তাসলিমা বেগমের বিরুদ্ধে হিজলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রস্তুতি চলছে। হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোলায়মান বলেন, ৫৫২ পিস ইয়াবাসহ আটক নারীর বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।
