কিশোরগঞ্জের ভৈরবে আম পাড়াকে কেন্দ্র করে সংঘর্ষে ৩০ জন আহত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় উপজেলার বধূনগর এলাকায় নবাব বাড়ির বংশের সঙ্গে একই এলাকার ফর্সার বাড়ির এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয়পক্ষের ২৩ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে। স্থানীয়রা ও পুলিশ সূত্রে জানা যায়- দীর্ঘদিন ধরে নবাবের বাড়ির বংশের সঙ্গে একই এলাকার ফর্সার বাড়ির বংশের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। ৩রা মে বিকালে ফর্সার বাড়ির আয়তুল মিয়ার আম গাছে ঢিল দেয় নবাবের বাড়ির বিজয় মিয়া ও শাওন মিয়াসহ তার সহপাঠীরা। এ সময় বাধা দেয় আয়তুলের ছেলে মোখলেস মিয়া বাধা দিলে তাদের বাকবিতণ্ডা হয়। বিষয়টি স্থানীয়রা মীমাংসা করলেও উত্তেজনা চলছিল। পরে মঙ্গলবার সকালে জড়ালে এতে উভয়পক্ষের ৩০ জন আহত হয়। এ বিষয়ে নবাবের বাড়ির তোফাজ্জল হোসেন বলেন- গত ৩রা মে আম পাড়াকে কেন্দ্র করে সংঘর্ষের চেষ্টা করে ফর্সার বাড়ির লোকজন। আমরা স্থানীয়রা এ বিষয়ে সতর্ক থাকি। সকালে ফর্সার বাড়ির লোকজন আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। আমরা প্রতিহত করতে গিয়ে সংঘর্ষে জড়ায়। আমাদের পক্ষের টেঁটাবিদ্ধসহ ২০ জন আহত হয়েছে। ফর্সার বাড়ির ফুল মিয়া বলেন- আয়তুলের গাছে ঢিল দেয় নবাবের বাড়ির যুবকরা। গাছের মালিক মোখলেস বাধা দিলে বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা থাকে। সকালে নবাবের বাড়ির লোকজন আমাদের গালিগালাজ করলে দুই পক্ষের সংঘর্ষের সৃষ্টি হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে ভৈরব থানার ওসি আতাউর রহমান আকন্দ বলেন- খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। দুই পক্ষের অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
আম পাড়াকে কেন্দ্র করে সংঘর্ষ নারী-পুরুষসহ আহত ৩০
ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
৬ মে (বুধবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
