ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে বিধানসভা নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে বিজেপি। এখন প্রশ্ন উঠেছে- রাজ্যটিতে নতুন মুখ্যমন্ত্রী কে হবেন?
যদিও এখন পর্যন্ত বিজেপি সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা আসেনি। তবে মুখ্যমন্ত্রী হওয়ার তালিকায় চারজনের নাম এসেছে।
এর আগে এক সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমিহ শাহ বলেন, পশ্চিমবঙ্গের মাটিতে জন্ম নেয়া- যে ভাল বাংলা বলতে পারেন, শিক্ষিত এবং বিজেপির কর্মী তিনিই মুখ্যমন্ত্রী হতে পারেন।
বিজেপির অভ্যন্তরীণ সূত্রগুলো জানিয়েছে, আগামী ৯ মে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে নতুন মুখ্যমন্ত্রীর শপথ অনুষ্ঠান হতে পারে।
একটি সূত্র জানিয়েছে, মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে যে চারজনের নাম ঘুরছে তারা হলেন, শুভেন্দু অধিকারী, সমিক ভট্টাচার্য, উৎপল ব্রক্ষ্মাচার্য এবং স্বপন দাসগুপ্ত।
তবে শুভেন্দুর মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনা বেশি বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।
