শততম পর্বে ‘পরম্পরা’

শততম পর্বে ‘পরম্পরা’

ফন্ট সাইজ:

দীপ্ত টিভি’র জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘পরম্পরা’র ১০০তম পর্ব সম্প্রচার হবে আজ রাত ৯টা ৩০ মিনিটে। গল্পের গভীরতা আর চরিত্রের বৈচিত্র্যের কারণে নাটকটি দর্শকদের পছন্দের তালিকায় জায়গা করে নেয়। এর চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন আফিফা মোহসিনা অরণি ও সরোয়ার সৈকত। আশিষ রায়ের নির্দেশনায় এতে অভিনয় করছেন- ডলি জহুর, শতাব্দী ওয়াদুদ, সুষমা সরকার, শাফিউল রাজ, নূপুর আহসান, জান্নাতুল ফেরদৌস কাজল, কাজী রাজু, শানারেই দেবী শানু, রাগিব ইয়াসার প্রমুখ।



কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন