চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরকীয়া করতে গিয়ে ৬ সন্তানের জনক ও ২ সন্তানের জননীকে হাতেনাতে আটক করেছে এলাকাবাসী। সোমবার ভোর আনুমানিক ৫টার দিকে উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের আড়গাড়াহাট এলাকায় এ ঘটনা ঘটে। আটক প্রেমিক নওগাঁ জেলার নিয়ামতপুর থানার সোনাপুর গ্রামের জিল্লুর রহমানের ছেলে শফিকুল ইসলাম (৩৭) ও আটককৃত ২ সন্তানের জননী শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের আড়গাড়াহাট এলাকার জাহান আলীর মেয়ে মৌসুমী খাতুন।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তাদের মধ্যে পরকীয়ার সম্পর্ক চলছিল।দ
সোমবার ভোরে গোপনে দেখা করতে এসে তারা এলাকাবাসীর হাতে ধরা পড়ে। পরে স্থানীয়রা তাদের আটক করে বিষয়টি নিয়ে সামাজিকভাবে সমাধানের উদ্যোগ নেয়। এ বিষয়ে দাইপুকুরিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মনিরুজ্জামান বাবুল বলেন, উভয়ের সংসার ও সন্তান রয়েছে। বিষয়টি বিবেচনায় নিয়ে তাদের পারিবারিক সম্পর্ক টিকিয়ে রাখতে আপস-মীমাংসার উদ্যোগ নেয়া হচ্ছে।
