ই এ চৌধুরী টেকনিক্যাল ইনস্টিটিউটের সংবর্ধনা

দাউদপুরের চৌধুরী পরিবার দেশের আলোকিত একটি পরিবার: রাষ্ট্রদূত মুশফিকুল

ফন্ট সাইজ:

পররাষ্ট্র মন্ত্রণালয় নিযুক্ত রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী বলেছেন, দক্ষিণ সুরমার দাউদপুরের চৌধুরী পরিবার সিলেটের একটি সম্ভ্রান্ত আলোকিত পরিবার। এই পরিবারে জন্ম হয়েছে সাবেক পুলিশের আইজি, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা, জাতীয় সংসদের সদস্য, সচিবসহ দেশের উচ্চপদস্থ শীর্ষ কর্মকর্তাদের।

তিনি বলেন, দক্ষিণ সুরমার মা, মাটি আর মানুষের প্রয়োজনে এই পরিবার সব সময় কাজ করে যাচ্ছে। তিনি রোববার দক্ষিণ সুরমার দাউদপুরে ই এ চৌধুরী টেকনিক্যাল ইনস্টিটিউট ও একটি গ্লোবাল লিমিটেডের উদ্যোগে সাবেক এমপি শফি আহমদ চৌধুরীর সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

ই এ চৌধুরী টেকনিক্যাল ইনস্টিটিউটের কর্ণধার সাবেক ব্যাংকার রিয়াজ আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ স্কুলের প্রতিষ্ঠাতা বিশিষ্ট চিকিৎসক ডা. নিয়াজ আহমদ চৌধুরী, দাউদপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি আতাউর রহমান আতা, বিশিষ্ট সংগীতশিল্পী ও টিভি উপস্থাপিকা দিঠি আনোয়ার চৌধুরী, শফি আহমদ চৌধুরীর একমাত্র কন্যা সায়রা চৌধুরী সুমি, যুবদল নেতা বাবলু আহমেদ, ই এ চৌধুরী টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রিন্সিপাল তোফাজ্জল হোসেন, প্রিন্সিপাল নাদিরুজ্জামান প্রমুখ।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন