পাবনা প্রেস ক্লাবের উন্নয়নের আশ্বাস ভূমিমন্ত্রীর

ফন্ট সাইজ:

পাবনা প্রেস ক্লাবের ৬৫তম বর্ষপূর্তি অনুষ্ঠানে সাংবাদিকদের ঐক্যবদ্ধ অবস্থানের অনন্য পরিবেশ সৃষ্টি করেছে। উন্নয়ন, দায়িত্বশীল সাংবাদিকতা এবং পেশাগত ঐক্যের ওপর গুরুত্ব আরোপ করে অতিথিরা প্রেস ক্লাবকে আরও শক্তিশালী ও গতিশীল প্রতিষ্ঠানে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, পাবনা প্রেস ক্লাবের আবেদন মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন রয়েছে এবং এর উন্নয়নে প্রয়োজনীয় বরাদ্দ দেয়া হবে। একইসঙ্গে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীও সহায়তা করবেন বলে তিনি উল্লেখ করেন। তিনি সাংবাদিকদের ঐক্যকে শক্তিশালী করে দেশের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেস ক্লাব সভাপতি আখতারুজ্জামান আখতার। স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম। উদ্বোধক হিসেবে বক্তব্য দেন সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু। প্রধান বক্তা ছিলেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফরজানা শারমিন পুতুল, পাবনা-২ আসনের সংসদ সদস্য সেলিম রেজা হাবিব, জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিশু, জেলা বিএনপি’র আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, পুলিশ সুপার আনোয়ার জাহিদ, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান।

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফরজানা শারমিন পুতুল বলেন, সাংবাদিকতা একটি গুরুত্বপূর্ণ ও দায়িত্বপূর্ণ পেশা। ইতিবাচক পরিবর্তনের জন্য সরকার কাজ করছে, আর সেই পরিবর্তন বাস্তবায়নে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য। অপ-সাংবাদিকতা প্রতিরোধে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

প্রধান বক্তা শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, পাবনা গুণী মানুষের জন্মভূমি। দেশের উন্নয়ন ও নতুন বাংলাদেশ গঠনে সাংবাদিকদের বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে। ঐক্যবদ্ধভাবে কাজ করলেই কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি রবিউল ইসলাম রবি, প্রফেসর শিবজিত নাগ, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মাসুদ খন্দকার, প্রবীণ সাংবাদিক আব্দুল মতীন খান, সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান, সিনিয়র সহ-সভাপতি ছিফাত রহমান সনম, সহ-সভাপতি এস এম আলাউদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক উৎপল মির্জা ও এস এ আসাদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক সাধারণ সম্পাদক আঁখিনূর ইসলাম রেমন ও সাহিত্য-সাংস্কৃতিক সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেল।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন