জামালপুরে জমি উদ্ধারে স্কুল উচ্ছেদের আবেদন

ফন্ট সাইজ:

সদর উপজেলার লাহেড়ীকান্দা এলাকায় শাহ সুফী ইউনুস আলী উচ্চ বিদ্যালয় কর্তৃক পৈতৃক জমি দখলের অভিযোগ তুলে বিদ্যালয়টি উচ্ছেদ এবং জমির দখল ফিরে পেতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত আবেদন জানিয়েছে এক পরিবার। ?সম্প্রতি ইয়াছিন আলী এই অভিযোগটি দায়ের করেন। অভিযোগে উল্লেখ করেন, ইয়াছিন আলীর পিতা আজু মণ্ডল তার পৈতৃক সম্পত্তি থেকে ওই বিদ্যালয়ের নামে ২৫ শতাংশ জমি দান করেন। কিন্তু বিদ্যালয়ের এডহক কমিটির সংশ্লিষ্ট ব্যক্তিরা জোরপূর্বক ৭০ শতাংশ জমি দখল করে নিয়েছেন। এর মধ্যে ৪৫ শতাংশ জমি ইয়াছিন আলী ও তার ওয়ারিশদের ব্যক্তিগত মালিকানাধীন।

এ নিয়ে স্থানীয় ব্যক্তিদের নিয়ে সালিশ বৈঠক হলেও বিদ্যালয়ের কমিটি তা অমান্য করে জমি দখল করে রেখেছে। ?জামালপুর-চেচুয়া-মুক্তাগাছা সড়ক প্রশস্তকরণ প্রকল্পের আওতায় ওই জমির একাংশ সরকার অধিগ্রহণ করে। ইয়াছিন আলীর অভিযোগ, জমির মালিকদের না জানিয়ে বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি সফিউর রহমান সফি, সাধারণ সম্পাদক মুকুল তালুকদার এবং তৎকালীন প্রধান শিক্ষক সারোয়ার মাস্টারের যোগসাজশে সরকারি ক্ষতিপূরণের অর্থ আত্মসাৎ করেছেন। তবে বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম জানান, বিদ্যালয়ের স্থাপনা অধিগ্রহণের টাকা উত্তোলন করা হয়েছে ২০২৫ সালে। জমির টাকা এখনো তারা উত্তোলন করেননি। স্থানীয় ইয়াছিনরা বিদ্যালয়টি উচ্ছেদ করার পাঁয়তারা করছে। তিনি এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন