শাহজাদপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন। সহকারী কমিশনার (ভূমি) মুশফিকুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্য প্রতিমন্ত্রীর একান্ত সচিব আল মামুন, কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন, প্রাথমিক শিক্ষা অফিসার মুরাদ হোসেন, উপজেলা প্রকৌশলী এ এইচ এম কামরুল হাসান রনি, রবীন্দ্র কাচারি বাড়ির কাস্টডিয়ান শাওমি তালুকদার, পৌর বিএনপি’র সাবেক সভাপতি এমদাদুল হক নওশাদ, সাবেক সাধারণ সম্পাদক হাজী আইয়ুব আলী, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আলামিন হোসেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নজরুল ইসলাম প্রমুখ।
উক্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন বলেন, আগামী ২৫, ২৬ ও ২৭শে বৈশাখ ৩ দিনব্যাপী উৎসবমুখর পরিবেশের মধ্যদিয়ে জেলা প্রশাসনের আয়োজনে রবীন্দ্র জন্মজয়ন্তী উৎসব পালন করা হবে।
