সাম্প্রতিক ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের খিদিরপুর ও রাউতহাট পরিদর্শন এবং অর্থ সহায়তা দিয়েছেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ত্রয়োদশ নির্বাচনে কসবা-আখাউড়া আসনে ১১ দলীয় ঐক্য মনোনীত প্রার্থী আতাউর রহমান সরকার।
রোববার বিকালে অনুষ্ঠিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন কসবা উপজেলা চেয়ারম্যান প্রার্থী কাজী ইয়াকুব আলী, পৌরসভা মেয়র প্রার্থী কাজী সিরাজুল ইসলাম, বিনাউটি ইউনিয়নের নেতা ইমরান হোসেন, জামায়াত নেতা মিজানুর রহমান দুলাল,বিল্লাল হোসেন প্রমুখ। অনুষ্ঠানে আতাউর রহমান সরকার বলেন, ২৮ এপ্রিল কসবা- আখাউড়া উপজেলার উপর দিয়ে ঘূর্ণিঝড় বয়ে গেলেও স্থানীয় এমপি জনগণের খবর নিতে আসেনি। সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত সহযোগিতা পৌঁছেনি,যা দু:খজনক। আতাউর রহমান সরকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে শান্তনা দেন। সাধ্যমতো সহযোগিতার আশ্বাস দেন।
