শিরোপার আরও কাছে বার্সেলোনা

শিরোপার আরও কাছে বার্সেলোনা

ফন্ট সাইজ:

ওসাসুনার মাঠে বার্সেলোনা গোলের দেখা পেলো একেবারে শেষ মুহূর্তে। এর মধ্যে আবার ব্যবধান কমিয়ে ম্যাচে ফেরার ইঙ্গিতও দিলো ওসাসুনা। তবে শেষ পর্যন্ত তেমন কিছু হয়নি। স্প্যানিশ লা লিগায় শনিবার ২-১ গোলের জয়ে শিরোপায় এক হাত দিয়েই রাখলো কাতালানরা। আজ এস্পানিওলের মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। সেই ম্যাচে অল হোয়াইটরা জয় পেতে ব্যর্থ হলে, অর্থাৎ হারলে এমনকি ড্র করলেও শিরোপা নিশ্চিত হবে বার্সার।

তবে মজার ব্যাপার হলো, শিরোপা নির্ধারণী এই গুরুত্বপূর্ণ ম্যাচটি দেখার প্রয়োজন বোধ করছেন না বার্সা বস হানসি ফ্লিক। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ফ্লিক বেশ ফুরফুরে মেজাজে জানান, রিয়ালের ম্যাচ দেখার চেয়ে স্ত্রীকে নিয়ে জাদুকর ‘এল মাগো পপ’-এর শো দেখতে যাওয়াটাই তার কাছে বেশি আকর্ষণীয়। ফ্লিক বলেন, ‘আগামীকালকের (আজ) ম্যাচটি আমি দেখবো না। আমি এসব দিকে মনোযোগ দেই না। আজ জেতাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল, কাল কী হবে তা নয়। আমরা আমাদের কাজ সেরে ফেলেছি, এখন দেখা যাক কাল কী হয়।’

শিরোপা উদযাপনের সময় নিয়ে নির্ভার এই জার্মান কোচ আরও বলেন, ‘যদি আমরা (শিরোপা) জিতি, তবে উদযাপন করব। ঠিক কবে জিতলাম তা বড় কথা নয়, বড় কথা হলো লক্ষ্য পূরণ করা। আগামীকাল (আজ) সম্ভবত এল মাগো পপের শো-এর শেষ দিন, আমি সেখানেই যেতে পারি।’

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন