হ্যাকার চক্রের ৫ সদস্য আটক

হ্যাকার চক্রের ৫ সদস্য আটক

ফন্ট সাইজ:

নাটোরের লালপুরে ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও ইমো আইডি হ্যাক করে প্রবাসীদের সঙ্গে প্রতারণার অভিযোগে একটি চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশ। শনিবার সকালে তাদের আদালতের মাধ্যমে নাটোর জেলা কারাগারে পাঠানো হয়েছে। আটককৃতরা হলো- উপজেলার পানসিপাড়া গ্রামের বাসের আলী (১৭), আব্দুল্লাহ (১৯), শাকিল (১৯), আব্দুল্লাহ আল বায়েজিদ (১৮) ও নওপাড়া গ্রামের লালন আলী (২১)।

থানা সূত্রে জানা যায়, গত শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে পুলিশের একটি বিশেষ দল উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের পানসিপাড়া গ্রামে অভিযান চালায়। এ সময় গ্রামের মো. রফিজ মণ্ডলের বাড়ির একটি শয়নকক্ষ থেকে পাঁচজনকে আটক করা হয়। তারা মোবাইল ফোনে স্থানীয় ও প্রবাসীদের ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও ইমো আইডিতে অবৈধভাবে প্রবেশ করতেন। পরে পাসওয়ার্ড পরিবর্তন করে আইডিগুলো নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করতেন। লালপুর থানার ওসি মো. শফিকুল ইসলাম মানবজমিনকে বলেন, আটককৃতদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ ধারায় মামলা দায়ের করে শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন