নারী পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফন্ট সাইজ:

পটুয়াখালীর কলাপাড়ায় মেহেরুন্নেছা উর্মি (২৭) নামে এক নারী পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল ভোররাতে কলাপাড়া থানা পুলিশ পৌরশহর লাগোয়া পশ্চিম বাদুড়তলী গ্রামের ভাড়া বাসার একটি কক্ষ থেকে তার লাশ উদ্ধার করে। কলাপাড়া থানার ওসি মো. নজরুল ইসলাম এ খবর নিশ্চিত করেছেন। মেহেরুন্নেছা উর্মি আমতলী পৌরশহরের শাহজাহান মিয়ার মেয়ে।

পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশের ওই নারী সদস্য কলাপাড়া থানায় আট মাস আগে যোগদান করেন। তাদের চার বছর বয়সী ফারিস্তা ও দেড় বছর বয়সী ফারদিন নামের দুই সন্তান রয়েছে। কলাপাড়ায় আমিরুল ইসলামের বাসার তিনতলায় তারা ভাড়া থাকতেন। উর্মির স্বামী পুলিশের বহিষ্কৃত সদস্য মহিবুর রহমান বাপ্পীও এ সময় বাসায় ছিলেন। বাপ্পীর বাড়ি বাউফল উপজেলার ইন্দ্রপুর গ্রামে। মৃতদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।

স্বামী বাপ্পীর দাবি পারিবারিক বিষয় নিয়ে প্রতিদিনের মতো কথাকাটাকাটি হয়েছে। একপর্যায়ে ডাইনিংরুমের দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে উর্মি আত্মহত্যা করেন। রাত দেড়টার দিকে বাপ্পী থানা পুলিশকে এ ঘটনা জানায়।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন