ইয়াবাসহ এপিবিএন সদস্য আটক

ফন্ট সাইজ:

কক্সবাজার-টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক এপিবিএন সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত শুক্রবার সন্ধ্যায় ৩০ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা সজিব বেপারী নামের ওই ব্যক্তিকে আটক করে। তিনি ৮ এপিবিএনে কর্মরত পুলিশ কনস্টেবল বলে জানা গেছে। বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদে মরিচ্যা চেকপোস্ট এলাকায় নজরদারি জোরদার করা হয়।

এ সময় সন্দেহভাজন হিসেবে সজিবকে থামিয়ে তল্লাশি চালানো হলে তার কাছে থাকা ব্যাগ থেকে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ৮ এপিবিএনের কমান্ডিং অফিসার রিয়াজ উদ্দিন আহমেদ বলেন, সজিব ছুটি নিয়ে কর্মস্থল থেকে বের হয়েছিলেন। কীভাবে তিনি এমন কর্মকাণ্ডে জড়ালেন, তা তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে বিভাগীয়ভাবে কঠোর ব্যবস্থা নেয়া হবে। ৩০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ জানান, আটককৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে বিস্তারিত তথ্য গণমাধ্যমকে জানানো হবে।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন