গৌরীপুরে বাবুলকে ভারপ্রাপ্ত সদস্য সচিবের দায়িত্ব প্রদান

ফন্ট সাইজ:

ময়মনসিংহের গৌরীপুর উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সদস্য সচিবের দায়িত্ব দেয়া হয়েছে উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মো. আব্দুর রহমান বাবুলকে। বুধবার এ দায়িত্ব প্রদান করেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি’র আহ্বায়ক একেএম এনায়েত উল্লাহ কালাম ও যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার। এর আগে দলীয় শৃঙ্খলাভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে উপজেলা বিএনপি’র সদস্য সচিব হাফেজ আজিজুলকে বিএনপি’র প্রাথমিক পদসহ সকল পর্যায়ে পদ থেকে বহিষ্কার করা হয়।

উভয়ের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়- দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত থাকার কারণে ময়মনসিংহ উত্তর জেলাধীন গৌরীপুর উপজেলা বিএনপি’র সদস্য সচিব হাফেজ আজিজুলকে বিএনপি’র প্রাথমিক পদসহ সকল পর্যায়ে পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বহিস্কৃত আজিজুলের স্থলে বাবুলকে ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবে।

জানা যায়, গত ৭ই এপ্রিল ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল হুদা মনির নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের সার্টিফিকেট সহকারী মো. আখতারুল ইসলাম গোপন সংবাদে উপজেলার কলতাপাড়া এলাকার আজিজুলের মালিকানাধীন সোয়াদ ফিলিং স্টেশনে সরজমিন পরিদর্শন করেন।

এ সময় পরিদর্শনকালে চলমান জ্বালানি সংকট পরিস্থিতিতে স্টেশনটির তেল মজুদ ও সরবরাহের হিসাব যাচাই করে দেখা যায়, মোট সরবরাহের পরিমাণ প্রায় ৫৮ হাজার ৫০০ লিটার। তবে স্টেশনের ম্যানেজার মো. জলিল হোসেন রিফাত মাত্র ৯ হাজার লিটার পেট্রোল গ্রহণের কথা স্বীকার করেন। এতে সরকারি হিসাব ও বাস্তব মজুতের মধ্যে প্রায় ৫০ হাজার লিটারের গরমিল ধরা পড়ে, যা নিয়ে তেল সরবরাহে অনিয়ম, মজত বা অবৈধ বাণিজ্যের আশঙ্কা তৈরি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। পরে ঘটনাস্থলেই বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হলে স্টেশনের ম্যানেজার রিফাত (৩০)কে গ্রেপ্তার করা হয়।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন