যথাযথ মূল্যায়ন করা হয়নি- দাবি বঙ্গবীর ওসমানী স্মৃতি সংসদের

ফন্ট সাইজ:

বছর যায় বছর আসে, যুগের পর চলে যাচ্ছে যুগ। তারপরেও রাষ্ট্রীয় মর্যাদাপূর্ণ স্বাধীনতার পদক জোটেনি বঙ্গবীর এমএজি ওসমানীর ভাগ্যে। মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ ও গুরুত্বপূর্ণ অবদান রাখার পরেও এর স্বীকৃতিস্বরূপ স্বাধীনতা পদকের সম্মানটুকু মিলেনি এই বঙ্গবীরের।

ওসমানীর সকল কার্যক্রম, দেশ ও জাতির জন্য তার নিঃস্বার্থ অবদানের কথা বিবেচনায় নিয়ে ‘স্বাধীনতা পদক’- দিয়ে এই মহান বীর মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ককে স্বাধীনতা পদক প্রদানসহ ১১ দফা দাবি পূরণের জন্য দাবি জানিয়েছে- ‘বঙ্গবীর ওসমানী স্মৃতি সংসদ, সিলেট’। সংগঠনটি এসব দাবি জানিয়ে প্রধানমন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী, বৃহত্তর সিলেটের ১৯ জন সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট দপ্তরেও আবেদন জানিয়েছে। সংগঠনের সভাপতি সৈয়ীদ আহমদ বহলুল বলেন- মুক্তিযুদ্ধের ৫৫ বছর পরেও বঙ্গবীর ওসমানীকে যথাযথভাবে মূল্যায়ন করা হয়নি।

মুক্তিযুদ্ধে তার অবদানের জন্য দেয়া হয়নি স্বাধীনতা পদক। তিনি বঙ্গবীর ওসমানীকেও মরণোত্তর স্বাধীনতা পদক দেয়ার দাবি জানান। সংগঠনের সভাপতি সৈয়ীদ আহমদ বহলুল জানান- মহান মুক্তিযুদ্ধে অসাধারণ অবদান রাখার জন্য স্বাধীনতা পদক প্রদান বিধান শিথিল করে বঙ্গবীর জেনারেল এমএজি ওসমানীকে রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মান ‘স্বাধীনতা’ পদকে (মরণোত্তর) ভূষিত করা এবং বঙ্গবীর জেনারেল এমএজি ওসমানী জীবনবাজি রেখে ইস্টবেঙ্গল রেজিমেন্টের জন্য বাংলারণ এবং নৃত্য সংগীত নির্ধারণ করেন। যার জন্য তাকে পাকিস্তানিদের রোষানলে পড়তে হয়। তার এই অবদানের জন্য তাকে মহান একুশে পদকে (মরণোত্তর) ভূষিত জোর দাবি জানান।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন