সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত

ফন্ট সাইজ:

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে নগরীর পূর্ব জিন্দাবাজারস্থ ফুড প্যারাডাইস রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে এই সাধারণ সভার আয়োজন করা হয়। সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপনের সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক নিয়াজ মো. আজিজুল করিমের পরিচালনায় সাধারণ সভায় স্বাগত বক্তব্য রাখেন- ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাভেল।

সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের ২০২৬ সালের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটির আহ্বায়ক বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আজিজ, সদস্য মো. সামছুল আলম, হাজী মো. রইছ আলী, আমির হোসেন, হুমায়ুন আহমদ মাসুক, আব্দুর রহমান দুদু, কিবরিয়া হোসেন নিজুম, মোহাম্মদ আলী আকিক, খালেদ আহমদ।

সাধারণ সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, হাসান মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী মো. রইস আলী, সিলেট সিটি সেন্টার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল মুনিম মল্লিক মুন্না, হযরত শাহজালাল (রহ.) দরগা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমান দুদু, মধুবন সুপার মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আলী আকিক, আল-হামরা শপিং সিটি ব্যবসায়ী সমিতির সভাপতি শামসুল আলম, বৃহত্তর বিমানবন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি হুমায়ুন আহমদ মাসুক, বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি সিলেট জেলার সভাপতি খালেদ আহমদ, বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার সহ-সভাপতি আহমেদ ফুয়াদ বিন রশীদ, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সহ-সাধারণ সম্পাদক রাসেল আহমদ প্রমুখ।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন