মানিকগঞ্জ সদর উপজেলায় পরিমাপে জ্বালানি তেল কম দেয়ায় মিলন ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার মিতরা বাসস্ট্যান্ড এলাকার মিলন ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল এই অর্থদণ্ড প্রদান করেন।
ভোক্তা অধিদপ্তর সূত্র জানায়, মিলন ফিলিং স্টেশন কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে ডিজেল পরিমাপে কম দিয়ে আসছিল। এমন তথ্যের ভিত্তিতে দুপুরে ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ডিজেল কম দেয়ার প্রমাণ পাওয়া যায়। পরে ফিলিং স্টেশনটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতি পাঁচ লিটার ডিজেলে প্রায় ২৩০ মিলিলিটার কম দেয়া হচ্ছিল বলে জানান।
