চাটমোহরে সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহত

ফন্ট সাইজ:

পাবনার চাটমোহরে মাইক্রোবাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে আহত শিক্ষক হুমায়ূন কবির মুক্তা (৪৮) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। বৃহস্পতিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি পার্শ্ববর্তী ভাঙ্গুড়া উপজেলার পাথরঘাটা এলাকার মৃত আকবর হোসেনের ছেলে ও সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রী অনার্স কলেজের সহকারী অধ্যাপক ছিলেন।

এর আগে গত বুধবার সকালে চাটমোহর-পাবনা সড়কের ফায়ার স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে। জানা গেছে, শিক্ষক হুমায়ূন সিএনজিযোগে গত বুধবার সকালে পাবনার উদ্দেশ্যে যাচ্ছিলেন। এ সময় গাড়িতে আরও যাত্রী ছিলেন। সিএনজিটি চাটমোহর ফায়ার স্টেশন এলাকা অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে হুমায়ূনসহ অন্য যাত্রীরা গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে চাটমোহর থানার ওসি গোলাম মোস্তফা জানান, মাইক্রোবাসটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন