যশোরে ব্র্যাক’র বিশেষ প্রশিক্ষণ

যশোরে ব্র্যাক’র বিশেষ প্রশিক্ষণ

ফন্ট সাইজ:

মাছ চাষে আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতির প্রসার ঘটানোর লক্ষ্যে যশোরে মৎস্যচাষিদের নিয়ে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে যশোরের ব্র্যাক লার্নিং সেন্টারে আয়োজিত এই প্রশিক্ষণের মূল প্রতিপাদ্য ছিল- ‘মাছ চাষে কারিগরি দক্ষতা বৃদ্ধি’। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- জেলা মৎস্য কর্মকর্তা মো. মনিরুল মামুন। দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচিতে যশোর, মাগুরা ও ঝিনাইদহ জেলার শতাধিক নারী-পুরুষ মৎস্যচাষি অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণে গতানুগতিক পদ্ধতির বাইরে গিয়ে কীভাবে বৈজ্ঞানিক উপায়ে মাছের উৎপাদন বাড়ানো যায় এবং চাষে ঝুঁকি কমানো যায়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ব্র্যাক’র সাউথ ওয়েস্ট জোনের রিজিওনাল ম্যানেজার কিংকর হালদারের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় আরও উপস্থিত ছিলেন- ব্র্যাক’র কোস্টাল জোনের রিজিওনাল ম্যানেজার রাকিব আহমেদ, ব্র্যাক ফিশারিজের যশোর প্রতিনিধি অনিন্দ্য বিশ্বাস। প্রশিক্ষক ছিলেন মনিরুজ্জামান মনির।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন