সিরাজগঞ্জে অটোচালকের গলাকাটা মরদেহ উদ্ধার

ফন্ট সাইজ:

সিরাজগঞ্জের রায়গঞ্জে আবু নাঈম হোসেন (২৫) নামে এক অটোরিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ১০টার দিকে উপজেলার সোনাখাড়া ইউনিয়নের খৈচালা বিলেরপাড় থেকে রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহত নাঈম একই উপজেলার ধুবিল ইউনিয়নের মালতীনগর এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে। ‎স্থানীয়রা জানায়Ñ সকালে মাঠে কাজ করতে গেলে মরদেহটি তাদের নজরে আসে।

এরপরে বিষয়টি থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়। রায়গঞ্জ থানার ওসি আহসানুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে মানবজমিনকে জানানÑ তাদের প্রাথমিকভাবে ধারণা অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে নাঈমকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চালানো হচ্ছে।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন