ময়মনসিংহে ৮ বছরের শিশুকে ধর্ষণ মামলায় কবির হোসেন রুবেল মিয়া (৩৫) নামে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে। বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সুদীপ্তা সরকার আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত কবির নগরীর আকুয়া চৌরঙ্গী মোড় এলাকার বাবুল মিয়ার ছেলে। আদালত পরিদর্শক মোস্তাছিনুর রহমান শিশু ধর্ষণের ঘটনায় যাবজ্জীবন সাজা দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার নথির বরাত দিয়ে তিনি বলেন, গত ২০১৬ সালের ৩১শে আগস্ট সন্ধ্যার পর ওই শিশু নিজ বাড়ি ফিরছিলেন। এ সময় রুবেল পেছন থেকে মুখ চেপে ধরে চাকু দেখিয়ে হত্যার ভয় দেখায়। পরে নগরীর একটি নির্জন স্থানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে এবং কাউকে কিছু বললে হত্যার হুমকি দেয়। পরে ওই শিশু রক্তাক্ত অবস্থায় বাড়ি ফিরলে পরিবার জিজ্ঞাসাবাদ করলে ঘটনার বিস্তারিত বলে। পরে শিশুর বাবা বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন। মামলার ১০ বছর পর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল এই রায় ঘোষণা করেন।
একইসঙ্গে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে এই প্রথম যাবজ্জীবন সাজা প্রদান করে। মামলায় বিশেষ সরকারি কৌঁসুলি ছিলেন মজিবুর রহমান। তিনিই মামলাটি পরিচালনা করেন।
