ময়মনসিংহে বজ্রপাতে যুবকের মৃত্যু

ফন্ট সাইজ:

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় রাংসা নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে সাদ্দাম হোসেন (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার গালাগাঁও ইউনিয়নের গাবরগাতী গ্রামের চৌরাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাদ্দাম হোসেন ওই এলাকার হামেদ আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশের রাংসা নদীতে মাছ ধরতে যান সাদ্দাম। এ সময় হঠাৎ বৃষ্টি শুরু হলে আকস্মিক বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয় লোকজন ও স্বজনরা তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। এ বিষয়ে তারাকান্দা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, মাছ ধরার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তানভীর আহম্মেদ বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন