সীতাকুণ্ডে ঝড়-বৃষ্টির তাণ্ডব, মহাসড়কে গাছ উপড়ে যান চলাচল বন্ধ

সীতাকুণ্ডে ঝড়-বৃষ্টির তাণ্ডব, মহাসড়কে গাছ উপড়ে যান চলাচল বন্ধ

ফন্ট সাইজ:

চট্টগ্রামের সীতাকুণ্ডে হঠাৎ ঝড় ও টানা বৃষ্টির তাণ্ডবে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গতকাল দুপুর ১২টার দিকে আকস্মিক ঝড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলা সড়ক ও জনপদ (সওজ) কার্যালয়ের সামনে কয়েকটি বড় গাছ উপড়ে সড়কের ওপর পড়ে। এতে গুরুত্বপূর্ণ এই মহাসড়কে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকে এবং তীব্র যানজটের সৃষ্টি হয়। এদিকে ঝড়-বৃষ্টির প্রভাবে উপজেলার বাড়বকুণ্ড, বাঁশবাড়িয়া, কুমিরা, দারোগারহাট ও ভাটিয়ারীসহ বিভিন্ন এলাকার সড়ক পানিতে তলিয়ে যায়।

অনেক স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। স্থানীয়রা জানান, হঠাৎ ঝড়ের তীব্রতা বেড়ে যাওয়ায় মুহূর্তেই গাছ উপড়ে সড়কে পড়ে। এতে যাত্রী ও চালকরা দুর্ভোগে পড়েন। পরে সংশ্লিষ্টরা দ্রুত গাছ অপসারণ করলে যান চলাচল স্বাভাবিক হয়।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন