‘শিক্ষাকে রাষ্ট্র বিনির্মাণের প্রাণশক্তি হিসেবে দেখতে চান প্রধানমন্ত্রী’

ফন্ট সাইজ:

চট্টগ্রামের হালিশহরে এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের অভিভাবকদের মাঝে যুবদলের উদ্যোগে বিশুদ্ধ খাবার পানি ও নাস্তা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার হালিশহরের খাজা গরিবের নেওয়াজ স্কুলের সামনে হালিশহর থানা যুবদলের উদ্যোগে খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি। এ সময় প্রধান অতিথির বক্তব্যে মোশাররফ হোসেন দীপ্তি বলেন, পরীক্ষা চলাকালে সন্তানের পরীক্ষা কেমন হচ্ছে, প্রশ্ন সহজ না কঠিনÑ এমন নানা উৎকণ্ঠা নিয়ে অনেক অভিভাবককে কেন্দ্রের সামনে দীর্ঘ সময় অপেক্ষা ও তীব্র তাপদাহে তারা যখন ক্লান্ত ও তৃষ্ণার্ত হয়ে পড়েন, তখন তাদের স্বস্তি দিতে এগিয়ে আসে যুবদল নেতাকর্মীরা। তাদের এই সহমর্মী উপস্থিতি অভিভাবকদের মাঝে স্বস্তি এনে দেয়।

তিনি বলেন, শিক্ষাকে রাষ্ট্র বিনির্মাণের প্রাণশক্তি হিসেবে দেখতে চান আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি চান আমাদের দলের সর্বস্তরের নেতাকর্মীরা মানুষের পাশে থেকে মানুষের মন জয় করার জন্য রাজনীতি করবে। মোশাররফ হোসেন দীপ্তি ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। অভিভাবকরা সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি আলী হায়দার চৌধুরী, জসিমুল ইসলাম কিশোর, সাবেক সহ-সম্পাদক মিজানুর রহমান দুলাল, হালিশহর থানা যুবদলের সাবেক আহ্বায়ক মোশাররফ আমিন সোহেল, সদস্য সচিব হাবিবুল্লাহ খান রাজু, সি. যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন সাদ্দাম, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান মানিক, সাবেক যুগ্ম সম্পাদক আতাউল হক অপু, হালিশহর থানা যুবদল নেতা আতাউর রহমান লিটন, হালিশহর ছাত্রদলের আহ্বায়ক শাহাদাত হোসেন জুয়েল, রাসেল করিম রিপন, আলাউদ্দিন, জুবায়ের, চুন্নু, সাজ্জাদ, উত্তর জেলা যুবদল নেতা আব্দুল হালিম শামীম প্রমুখ।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন