বিসিক শিল্প মালিক সমিতি গোটাটিকরের নতুন কমিটি গঠন করা হয়েছে। গত রোববার রাতে নগরীর সোবহানীঘাটস্থ একটি অভিজাত রেস্টুরেন্টের হলরুমে সমিতির সাধারণ সভায় বিসিক শিল্প মালিক সমিতি গোটাটিকরের ৩ বছর মেয়াদি নতুন কার্যকরী কমিটি ও মসজিদ পরিচালনা কমিটি গঠন করা হয়। সমিতির সেক্রেটারি আলীমুল এহছান চৌধুরীর সভাপতিত্বে ও পরিচালনায় অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে আলীম ইন্ডাস্ট্রিজ লি.-এর ব্যবস্থাপনা পরিচালক আলীমুল এহছান চৌধুরীকে সভাপতি ও স্বাদ অ্যান্ড কোং-র ব্যবস্থাপনা পরিচালক মো. নূরুল আলমকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়।
এ ছাড়া ৩ বছর মেয়াদি এই কমিটিতে ফিজা অ্যান্ড কোং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম বাবুল, সিনিয়র সহ-সভাপতি, রসমেলা ফুডসের ম্যানেজিং পার্টনার ফয়সল আহমদ, সহ-সভাপতি, সিলপ্যাক প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের ম্যানেজিং পার্টনার মো. মঈন উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক, আরএম ইন্ডাস্ট্রির প্রোপ্রাইটর নূরুল ইসলাম সুমন, অর্থ-সম্পাদক, জিদ্দা অটো রাইস মিলের ম্যানেজিং পার্টনার আব্দুল কাদির রেদোয়ান, দপ্তর সম্পাদক এবং মঞ্জিল গ্রুপ অব ইন্ডাস্ট্রির চেয়ারম্যান কাজী হুমায়ুন হোসেন, বিসিক মসজিদের মোতাওয়াল্লি ও মধুফুল ফুডসের প্রোপ্রাইটর মো. কামরুল হাসান, বিসিক মসজিদের সেক্রেটারি মনোনীত হয়েছেন। সভায় বিসিক শিল্প মালিক সমিতি গোটাটিকর সিলেটের অন্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেনÑ উত্তরা মোটরস লি.-এর জিএম আফজাল হোসেন চৌধুরী, রিয়েল ফুডসের স্বত্বাধিকারী সৈয়দ মুজিবুর রহমান, দুধওয়ালা সুইটসের চেয়ারম্যান মো. আমজাদ হোসেন চৌধুরী (রাশেদ), এম আহমদ কোল্ড স্টোরেজের ম্যানেজার মো. সুজন খান, জিদ্দা রাইস মিলের পার্টনার হাজী কয়েছ আহমদ, সুরমা বিস্কুট ফ্যাক্টরির প্রতিনিধি রুহুল আমিন রুবেল, রাজমহল কোং-এর ব্যবস্থাপনা পরিচালক মির্জা এস বেলাল আহমদ, সাইফুর রহমান সোয়েব, বিসিক জামে মসজিদের মুয়াজ্জিন হাফেজ মো. শামীম আহমদ, জালফা ল্যাবরেটরিজের ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. মিফতাহুল হোসেন (সুইট), শরিফী বিস্কুট অ্যান্ড ব্রেড ফ্যাক্টরি লি.-এর ব্যবস্থাপনা পরিচালক মুর্শেদ আহমদ, আলীম ইন্ডাস্ট্রিজ লি.-এর এডমিন ম্যানেজার মো. কয়েছ উদ্দিন ও বৈশাখী ফুড্সের স্বত্বাধিকারী মো. জহির আহমদ প্রমুখ।
