সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ১২০০ লিটার ডিজেল জব্দ করা হয়েছে। আদালত এ সময় অবৈধ তেল মালিক শাহ জামালকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। গত সোমবার রাত ১১টার দিকে উল্লাপাড়া পৌরসভার শ্যামলীপাড়া বাসস্ট্যান্ডের অদূরে পাবনা-বগুড়া মহাসড়কে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রায়হানুল ইসলাম। পরে জরিমানার টাকাসহ জব্দকৃত তেল উল্লাপাড়া ফিলিং স্টেশনে সরকার নির্ধারিত দামে বিক্রি করা হয়। রায়হানুল ইসলাম গণমাধ্যমকর্মীদের এ বিষয়ে বলেন, অবৈধভাবে তেল বিক্রি ও সংকটের সৃষ্টি করলে প্রশাসনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
