পাকিস্তানকে সহজেই হারালো ভারত

পাকিস্তানকে সহজেই হারালো ভারত

ফন্ট সাইজ:

বিশ্বকাপের সবচেয়ে কাক্সিক্ষত ম্যাচটি শেষ হলো কোনো রোমাঞ্চ না ছড়িয়েই। পাকিস্তানের বিপক্ষে একতরফা নৈপুণ্যে আরও একটি জয় তুলে নিলো ভারত। রোববার টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানকে ৬১ রানে হারায় সূর্যকুমার যাদবের দল। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটিংয়ে ভারতের সংগ্রহ পৌঁছে ১৭৫/৭-এ। জবাবে ১২ বল বাকি রেখে ১১৪ রানে অলআউট হয় পাকিস্তান। ইনিংসে পাকিস্তানের শুরুর চার ব্যাটারই সাজঘরে ফেরেন এক অঙ্কের ঘরে। ওপেনার শাহিবজাদা ফারহান ০, সাইম আইয়ুব ৬, অধিনায়ক সালমান আলী আগা ৪ ও বাবর আজম করেন ৫ রান। ভারতের হয়ে জসপ্রিত বুমরাহ, বরুণ চক্রবর্তী ও অক্ষর প্যাটেল ও হার্দিক পান্ডিয়া নেন দুটি করে উইকেট।

BAD MOUTH

৩ মাস আগে

Either Bangladesh should not have requested Pakistan to play India.
Or Pakistan should have stuck to its announcement of not playing against Pakistan.

Sfsac

৩ মাস আগে

বাবার হার কেমন লাগলো

মন্তব্য করুন