উল্লাপাড়ায় মাদককে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৩

ফন্ট সাইজ:

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাদকের বিরোধিতা করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার সকালে উপজেলার সদর ইউনিয়নের বজ্রাপুর গ্রামে এ ঘটনা ঘটে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন। আহতরা হলেনÑ বজ্রাপুর গ্রামের মরহুম হাজী হাতেম আলীর ছেলে মো. পর্বত আলী ভুট্টো সরকার, মন্টু সরকার, বীণা সরকার। আহতদের মধ্যে মন্টু সরকারের অবস্থা আশঙ্কাজনক। আহতদের স্থানীয় ৩০ শয্যাবিশিষ্ট হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।

স্থানীয়রা অভিযোগে বলেন, গত ২৪শে এপ্রিল মোহাম্মদ পর্বত আলী ভুট্টো এলাকার কয়েকজন যুবকের বিরুদ্ধে মাদক সেবন ও বিক্রির একটি লিখিত অভিযোগ দায়ের করেন উল্লাপাড়া মডেল থানায়। অভিযোগের পর থেকেই অভিযুক্তরা তাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হচ্ছিল বলে দাবি করেন ভুট্টো। পর্বত আরও বলেন, সোমবার সকালে তিনি বাড়ি থেকে বের হলে ওত পেতে থাকা প্রতিপক্ষরা লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় আমার ভাই ও ভাবী এগিয়ে এলে তাদেরও মারপিট করা হয়। এ ঘটনায় প্রতিপক্ষরা আমাদের পরিবারের তিনটি ঘর-বাড়ি ভাঙচুর ও জমির পাশের গাছ কেটে ফেলে। ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

প্রতিপক্ষ আমজাদ হোসেন জানান, পাশের বাড়ির দোকানে বসে থাকা অবস্থায় তারা বিভিন্ন হুমকি-ধমকি ও ভয়ভীতি প্রদর্শন করে। এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন