গাজীপুরে নারীর রক্তাক্ত লাশ উদ্ধার

ফন্ট সাইজ:

গাজীপুরের পুবাইলে রক্তাক্ত অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গাজীপুর মেট্রোপলিটন পুবাইল থানা পুলিশ। নিহত কুনসুম আক্তার পুবাইলের মেঘডুবী এলাকার মৃত আফতাবউদ্দিনের মেয়ে। রোববার দিবাগত রাতে নগরীর পুবাইলের মেঘডুবী এলাকায় আনোয়ার পলিমার কারখানার পাসে কুনসুম আক্তারের বাড়িতে তার রক্তাক্ত অবস্থায় ওই নারীর মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

এলাকাবাসী জানায়, বেশ কিছুদিন আগে স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয় কুনসুম আক্তারের, সেই থেকে বাড়িটিতে একাই বসবাস করে আসছিলেন তিনি। নিজের জীবিকা নির্বাহের তাগিদে নিজ এলাকায় মুদি দোকান পরিচালনা করতেন তিনি।

পুলিশ বলছে প্রাথমিক অবস্থায় বিষয়টি হত্যাকাণ্ড মনে হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।


ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন