মহম্মদপুরে জামিনে থেকেও আটক বিএনপি নেতা

ফন্ট সাইজ:

মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান ও স্থানীয় বিএনপি নেতা মো. আহাদ হোসেনকে আটক করেছে মহম্মদপুর থানা পুলিশ। পরিবারের অভিযোগ, জামিনের কাগজ দেখানোর পরও তাকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলা পরিষদের একটি মিটিং শেষে বের হওয়ার সময় পরিষদ চত্বর থেকেই তাকে আটক করা হয়। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

এ ব্যাপারে আটককৃত বিএনপি নেতা ও চেয়ারম্যান আহাদের ছেলে মুকুল মিয়া বলেন, আমার বাবাকে যে মামলায় আটক করেছে পুলিশ ওই মামলায় ইতিমধ্যে জামিনে রয়েছেন। এমনকি জামিনের বিষয়ে আদালতের সকল কাগজপত্র দেখানো হলেও পুলিশ তাকে ছেড়ে দেয়নি। ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার-প্রচারণা ও বিভিন্নজনের নানা ধরনের আলোচনা-সমালোচনা করতে দেখা যায়।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান মানবজমিনকে জানান, প্যানেল চেয়ারম্যান আহাদ হোসেন একটি মামলার এজাহারভুক্ত আসামি হওয়ায় তাকে আটক করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর বিষয়টি প্রক্রিয়াধীন।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন