পটুয়াখালীতে প্রবাসীর উদ্যোগে চক্ষু হাসপাতালে ১০টি হুইলচেয়ার প্রদান

ফন্ট সাইজ:

চক্ষু চিকিৎসা সেবায় দক্ষিণ উপকূলীয় এলাকার অন্যতম প্রতিষ্ঠান পটুয়াখালী বিএনএসবি চক্ষু হাসপাতালে দৃষ্টিপ্রতিবন্ধী ও অসহায় রোগীদের সহায়তায় ১০টি হুইলচেয়ার অনুদান হিসেবে প্রদান করলেন আমেরিকা প্রবাসী মাহাবুবুল হক।

রোববার বেলা ১১টায় পটুয়াখালীর বিএনএসবি চক্ষু হাসপাতালে দৃষ্টিপ্রতিবন্ধী ও চলাচলে অক্ষম রোগীদের চিকিৎসাসেবার সুবিধার্থে আমেরিকা প্রবাসী মাহবুবুল হকের পক্ষে তার ভাগ্নে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক ফয়সাল মাহমুদ রুমি আনুষ্ঠানিকভাবে ১০টি হুইলচেয়ার হস্তান্তর করেন।

প্রতিষ্ঠান সমিতির সভাপতি সাবেক পৌর চেয়ারম্যান মোশতাক আহমেদ পিনুর সভাপতিত্বে ও অবৈতনিক সাধারণ সম্পাদক জেলা যুবদলের সাবেক সভাপতি মো. মনিরুল ইসলাম লিটনের সঞ্চালনায় হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপি’র সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- প্রতিষ্ঠানের কোষাধ্যক্ষ মো. জিয়াউল হক ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, চিফ সার্জন ডা. খালেক মতিন, কনসালটেন্ট ডা. মো. হাফিজুর রহমান, সহকারী প্রশাসনিক কর্মকর্তা মোসা. মাহমুদা বেগম, সিস্টেম অফিসার মো. নাসির উদ্দিনসহ হাসপাতালের সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন