খুলনায় বকেয়া পাওনা পরিশোধের দাবিতে শ্রমিকদের ধর্মঘট

ফন্ট সাইজ:

বকেয়া পাওনা পরিশোধ, লে-অফ ঘোষণা বাতিল ও বন্ধ ঘোষিত সরকারি জুট মিল পুনরায় চালুর দাবিতে অবস্থান ধর্মঘট পালন করেছে জুট মিলের শ্রমিকরা। রোববার দুপুরে নগরীর খালিশপুরে দৌলতপুর জুট মিলের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালন করা হয়। ধর্মঘটে অংশ নিয়ে শ্রমিক নেতারা বলেন, ফরচুন গ্রুপের লিজ প্রথা বাতিল করে ইউনিওয়ার্ল্ড ফুটওয়্যার টেকনোলজি লিমিটেডের কাছে শ্রমিকদের বকেয়া বেতন দ্রুত পরিশোধ করতে হবে।

পাশাপাশি লে-অফ করা সরকারি জুট মিলগুলো পুনরায় চালু এবং দেশের ঐতিহ্যবাহী পাটশিল্প রক্ষায় কার্যকর উদ্যোগ নেয়ার দাবি জানান তারা। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত দাবি বাস্তবায়ন না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। দৌলতপুর জুট মিল কারখানা কমিটির সভাপতি জয়নাল আবেদীনের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন কেন্দ্রীয় পাট শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আবু দাউদ বিন মুহাম্মদ, প্লাটিনাম জুবিলি জুট মিলস শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি খলিলুর রহমান এবং কারখানা কমিটির সদস্য সচিব ফরিদ আহমেদ।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন