তৃতীয় দিনে অনুপস্থিতি বেড়েছে ১১,৬৪৬
ফাইল ফটো

এসএসসি ও সমমানের পরীক্ষা

তৃতীয় দিনে অনুপস্থিতি বেড়েছে ১১,৬৪৬

ফন্ট সাইজ:

চলমান এসএসসি ও সমমানের পরীক্ষার তৃতীয় দিনে অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ১১ হাজার ৬৪৬। এদিন মোট অনুপস্থিত ছিল ৩৭ হাজার ৫৪ জন। রোববার বিভিন্ন বোর্ডে ইংরেজি ও গণিত বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এদিন অসদুপায় অবলম্বনের দায়ে ৪০ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

প্রথম দিনে অনুপস্থিত ছিল ২৫ হাজার ৪০৮ জন এবং বহিষ্কার করা হয়েছিল ৬ জনকে। দ্বিতীয় দিনে বহিষ্কার করা হয় ১৯ জন। ১১টি শিক্ষা বোর্ড নিয়ে গঠিত বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্য অনুযায়ী, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে ইংরেজি প্রথমপত্র পরীক্ষায় ২১ জনকে বহিষ্কার করা হয়েছে।

এ পরীক্ষায় অনুপস্থিত ছিল ১৫ হাজার ৫৯৯ জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে গণিত পরীক্ষায় ১৫ জনকে বহিষ্কার করা হয়েছে এবং অনুপস্থিত ছিল ১৪ হাজার ৯৬৩ জন। অন্যদিকে, কারিগরি শিক্ষা বোর্ডে গণিত-২ পরীক্ষায় অনুপস্থিত ছিল ৩ হাজার ৪৯২ জন; বহিষ্কার করা হয়েছে ৪ জনকে। তথ্য বিশ্লেষণে দেখা যায়, প্রথম দিনে বহিষ্কার হয়েছিল ৬ জন, দ্বিতীয় দিনে ১৯ জন এবং তৃতীয় দিনে ৪০ জন।

ট্যাগসমূহ: