নীলফামারীর কিশোরগঞ্জে বালুবাহী মাহেন্দ্র ট্রলির ধাক্কায় রবিউল ইসলাম (৫৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছেলে লিটন গুরুতর আহত হয়েছেন। শনিবার দুপুরে টেংগনমারী-কিশোরগঞ্জ সড়কের শিশু নিকেতন স্কুল অ্যান্ড কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভ্যানে করে বাড়ি ফেরার পথে দ্রুতগতির ট্রলি ধাক্কা দিলে রবিউল সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। আহত লিটনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর ট্রলির চালক ও হেলপার পালিয়ে যায়।
