ধান কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১

ফন্ট সাইজ:

খুলনার তেরখাদায় ধান কাটাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত নুর আলম নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও ৪ জন আহত হয়েছেন। আহতরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শনিবার সকাল ৭টার দিকে উপজেলার মধুপুর গ্রামের বাসিন্দা আমজাদ হোসেনের বাড়ির সামনে এ ঘটনাটি ঘটে। খুলনার অতিরিক্ত পুলিশ সুপার (এডমিন) এসএম আল বেরুনী বিষয়টি নিশ্চিত করেছেন।

তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম জনান, সকাল ৭টার দিকে মধুপুর ইউনিয়নের বাসিন্দা আমজাদের বাড়ির সামনে একটি জমির ধান কাটাকে কেন্দ্র করে স্থানীয় শহীদুল ও সাইফুল মোড়লের মধ্যে সংঘর্ষ বাধে। ওই সংঘর্ষে ৫জন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। দুপুরের দিকে আহত নুর আলমের মৃত্যু হয়। তিনি আরও বলেন, শহীদুল ও সাইফুল মোড়লের মধ্যকার সংঘর্ষ দীর্ঘদিনের। তারা উভয়ই বিএনপি’র রাজনীতির সঙ্গে জাড়িত। ঘটনা যারা ঘটিয়েছে তাদের গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হচ্ছে।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন