আতঙ্ক

আতঙ্ক

ফন্ট সাইজ:

লক্ষ্মীপুরের রায়পুরের কেরোয়া মোল্লারহাট এলাকায় একটি ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে প্রতিদিন শতাধিক যানবাহন ও পণ্যবাহী ট্রাক-পিকআপ চলাচল করে। উপজেলার ৬নং কেরোয়া ইউনিয়নের কয়ালবাড়ি সংলগ্ন ২ ও ৩ নং ওয়ার্ডের সীমান্তবর্তী খালের উপর অন্তত ৫০ বছর আগে নির্মিত ব্রিজটি এখন মরণফাঁদে পরিণত হয়েছে। যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। সরজমিন দেখা যায়, ব্রিজটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ ও অবহেলায় পড়ে আছে।

কালভার্টটি ভাঙতে ভাঙতে বর্তমানে একেবারে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এ ব্রিজ দিয়ে জোড়পুল টু মোল্লার হাট ও কেরোয়া ইউনিয়ন পরিষদে যাতায়াতের জন্য একমাত্র গুরত্বপূর্ণ সড়ক। স্থানীয় বাসিন্দা ও সমাজসেবক সেলিম কয়াল জানান-দীর্ঘদিন ধরে এই সড়কের ব্রিজটি জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে আছে। এলাকাবাসীর পক্ষ থেকে এখানে নতুন ব্রিজ নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানাচ্ছি। স্থানীয় বাসিন্দা ও অটোরিকশা চালক সোহাগ ও শাহজাহান বলেন-শতাধিক হালকা এবং ভারী যানবাহন প্রতিদিন বেশ কয়েকবার ব্রিজটির উপর দিয়ে যাতায়াত করে।

ব্রিজটির অবস্থা খুবই নাজুক। এই জীর্ণ ব্রিজটি ভেঙ্গে এখানে একটি নতুন ব্রিজ নির্মাণ করা অত্যন্ত জরুরি। এ বিষয়ে রায়পুর উপজেলা এলজিইডি প্রকৌশলী সুমন মুন্সী বলেন-গুরুত্ব বিবেচনায় ওই এলাকায় একটি নতুন ব্রিজ নির্মাণ করে জনদুর্ভোগ দূরীকরণে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন