বাউফলে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

ফন্ট সাইজ:

পটুয়াখালী-২ (বাউফল) সংসদীয় আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ৯টায় পৌরসভার কাগুজির পুল ইবনে সিনা আউটডোরে এ মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়। এতে প্রায় এক হাজারের অধিক রোগী বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন। চোখের চিকিৎসার জন্য আলাদা বুথে সেবা দেন ইবনে সিনা মেডিকেলের সহকারী অধ্যাপক ও চক্ষু সার্জন ডা. জাকিয়া ফারহানা। মেডিকেল ক্যাম্পে প্রায় ৫ শতাধিক চক্ষু রোগীদের ব্যবস্থাপত্র প্রদানসহ প্রয়োজনীয় চশমা, ড্রপ ও অন্যান্য চিকিৎসাসামগ্রী ফ্রি বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের কাছে মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দেয়া বর্তমান সময়ের একটি বড় চ্যালেঞ্জ। সেই লক্ষ্য থেকেই এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেনÑ বাউফল উপজেলা জামায়াতের আমীর মাওলানা রফিকুল ইসলাম, জেলা জামায়াতের সেক্রেটারি খালিদ সাইফুল্লাহ, বাউফল পৌর জামায়াতের আমীর মাওলানা সেলিমুর রহমান প্রমুখ।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন