ঝিনাইদহে ট্রাকচাপায় নারী নিহত

ফন্ট সাইজ:

ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শাম্মী আক্তার (৪২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। শুক্রবার দুপুরে শহরের আরাপপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাম্মী কুষ্টিয়া শহরের মিনাপাড়া এলাকার মিজানুর রহমানের স্ত্রী। স্থানীয়রা জানায়, দুপুরে কুষ্টিয়া থেকে স্বামীর সঙ্গে মোটরসাইকেলে ঝিনাইদহ শহরে আসছিল শাম্মী। এ সময় ঘটনাস্থলে পৌঁছালে ভাঙ্গা সড়কের কারণে ঝাঁকুনিতে ওই নারী মোটরসাইকেল থেকে নিচে পড়ে যায়। পরে পেছন দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঝিনাইদহ সদর থানার ওসি শামসুল আরেফীন জানান- মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন