নলডাঙ্গায় মজুতকৃত তেল উদ্ধার

নলডাঙ্গায় মজুতকৃত তেল উদ্ধার

ফন্ট সাইজ:

নাটোরের নলডাঙ্গায় প্রশাসনের অভিযানে ১০০০ লিটার মজুতকৃত তেল উদ্ধারসহ এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। শুক্রবার দুপুর ১২টার দিকে জাতীয় গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে উপজেলার পীরগাছা বাজারে এ অভিযান নলডাঙ্গা সহকারী কমিশনার (ভূমি) মো. আশিকুর রহমান। উদ্ধারকৃত তেলের মধ্যে ৫০০ লিটার ডিজেল ও ৫০০ লিটার পেট্রোল রয়েছে।

অভিযুক্ত মো. মুকুল হোসেন উপজেলার পীরগাছা বাজারে অবস্থিত ডিপো মেসার্স আফরোজা এন্টারপ্রাইজের মালিক। পরে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযুক্তকে বিশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পরবর্তীতে এসব পেট্রোল ও ডিজেল সরকারি নির্ধারিত মূল্যে বিক্রয়ের ব্যবস্থা করা হয়।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন