ময়মনসিংহ বারে সভাপতি নুরুল হক সম্পাদক জুয়েল

ফন্ট সাইজ:

ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদ নির্বাচনে সমন্বিত আইনজীবী ঐক্য পরিষদ প্যানেল নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে। এতে সভাপতি পদে এডভোকেট মো. নুরুল হক এবং সাধারণ সম্পাদক পদে এডভোকেট মমরুজুল হাসান জুয়েল নির্বাচিত হয়েছেন। শুক্রবার দুপুরে আইনজীবী সমিতির মিলনায়তনে নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন। এর আগে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে মোট এক হাজার ৩৮ জন ভোটারের মধ্যে ৮৪৭ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ঘোষিত ফলাফলে সমন্বিত আইনজীবী ঐক্য পরিষদ প্যানেলের অন্য বিজয়ীরা হলেন- সহ-সভাপতি পদে এডভোকেট মীর এমরান আলী পাপেল ও এড. একেএম মইনুল হোসেন মিলন, সহ-সম্পাদক পদে এড. সজীব সরকার রোকন, এড. মোহাম্মদ আসাদুজ্জামান ও এড. রাইসুল ইসলাম, অডিটর পদে এড. মোহাম্মদ শরিফুল ইসলাম সোহাগ। সদস্য পদে নির্বাচিত হয়েছেন এড. সাবিকুন্নাহার লিপি, এড. রিয়াদ মো. সাঈদ, এড. রেজাউল কিবরিয়া, এড. মো. শাহীন আলম, এড. যায়েদ বিন খলিল, এড. মোহাম্মদ আলী ও এড. সামির আল রশিদ বিপ্লব।

এবারের নির্বাচনে সভাপতি পদে এড. নুরুল হক তৃতীয় বারের মতো নির্বাচিত হয়ে ৫৯৭ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এড. এ কে এম আমান উল্লাহ বাদল পেয়েছেন ২১১ ভোট। অন্যদিকে, সাধারণ সম্পাদক পদে এড. মমরুজুল হাসান জুয়েল ৭৩২ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী এড. এটিএম মাহবুব উল আলম পেয়েছেন ৬০ ভোট।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন