উল্লাপাড়ায় চোরাই পেট্রোল জব্দ, আটক ২

ফন্ট সাইজ:

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিশেষ অভিযানে ২ হাজার ৪২০ লিটার চোরাই পেট্রোলসহ পিকআপ জব্দ করেছে থানা পুলিশ। এ ঘটনায় ২ জনকে আটক করা হয়। গত বুধবার রাত সাড়ে ৯টার দিকে পৌর শহরের শ্যামলীপাড়া বাসস্ট্যান্ড এলাকার কেয়া হাসপাতালের সামনে এ অভিযান পরিচালনা করা হয়। জানা যায়, বাঘাবাড়ী ঘাট থেকে রাজশাহীর উদ্দেশ্যে চোরাই পথে পিকআপভর্তি পেট্রোল বহন করে নিয়ে যাচ্ছিল অসাধু ব্যবসায়ী। এ ঘটনায় পিকআপ চালক কামরুল ইসলাম এবং সহযোগী লাভলু মিয়া জিজ্ঞাসাবাদে চোরাইপথে পেট্রোল পরিবহনের বিষয়টি স্বীকার করে। উল্লাপাড়া সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার রিমার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

পূর্বধলায় পাচারের সময় ডিজেল জব্দ
পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি: নেত্রকোণার পূর্বধলা উপজেলার আতকাপাড়া গিরিপথ ফিলিং স্টেশন থেকে ১ হাজার ৫০ লিটার ডিজেল অবৈধভাবে পাচারের সময় জব্দ করেছে স্থানীয়রা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছোটন মিয়া (৩৫), শামীম আহমেদ (৪০) ও মফিজুল ইসলাম (৩৫) নামে তিনজনকে আটক করা হয়। জানা গেছে, গতকাল সকাল ৬টার দিকে একটি কভার্ডভ্যানে ৫টি ড্রামে করে প্রায় ১০০০ লিটার ডিজেল এবং একটি পিকআপভ্যানে ৫০ লিটার ডিজেল ময়মনসিংহের উদ্দেশ্যে পাঠানো হচ্ছিল। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা আটক করে।

সিরাজগঞ্জে চোরাই পেট্রোল জব্দ
সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অভিযান চালিয়ে ২ হাজার ৪২০ লিটার চোরাই পেট্রোল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে দু’জনকে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে দুইদিনের কারাদণ্ড দেয়া হয়। বুধবার রাতে উপজেলার শ্যামলীপাড়া বাসস্ট্যান্ড এলাকার কেয়া হাসপাতালের সামনে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার রিমার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, বাঘাবাড়ি ঘাট থেকে রাজশাহীর উদ্দেশ্যে একটি পিকআপে ২ হাজার ৪২০ লিটার পেট্রোল নিয়ে যাচ্ছিল অসাধু চক্র। এরপর অভিযান চালিয়ে পিকআপ চালক কামরুল ইসলাম ও তার সহযোগী লাভলু মিয়াকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তারা চোরাই পথে পেট্রোল পরিবহনের বিষয়টি স্বীকার করেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার রিমা এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, জব্দকৃত পেট্রোল সরকারি বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। তবে তাৎক্ষণিকভাবে পিকআপসহ জব্দকৃত পেট্রোল থানায় সংরক্ষণ করা হয়েছে। এই ধরনের অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন