ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুর সেতু মেরামতের জন্য সাময়িক বন্ধ

ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুর সেতু মেরামতের জন্য সাময়িক বন্ধ

ফন্ট সাইজ:

সংস্কার কাজের জন্য ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুর সেতু সাময়িক বন্ধ থাকার ঘোষণা দিয়ে বিকল্প পথ ব্যবহারের অনুরোধ জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সড়ক বিভাগের এক প্রেসবার্তায় জানানো হয় ঢাকা-সিলেট জাতীয় মহাসড়কের ১৮৬তম কিলোমিটারে অবস্থিত কুশিয়ারা নদীর উপর শেরপুর সেতু ২৪শে এপ্রিল শুক্রবার সকাল ৮টা থেকে ২৬শে এপ্রিল রোববার সকাল ৮টা পর্যন্ত ঢাকা-সিলেট সেতুর ক্ষতিগ্রস্ত ডেকস্লাব মেরামত কাজ করা হবে। ওই প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার সকাল ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত সেতুর উপর দিয়ে একলেনে যান চলাচল করবে। এরপর রাত ১১টা থেকে ২৫শে এপ্রিল সকাল ৯টা পর্যন্ত যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। পুনরায় ২৫শে এপ্রিল সকাল ৯টা থেকে ২৬শে এপ্রিল সকাল ৮টা পর্যন্ত একলেনে যান চলাচল করবে।

সকাল ৮টার পর আগের মতো সেতুর উপর দিয়ে স্বাভাবিক যান চলাচল করবে। মৌলভীবাজার সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী কায়ছার হামিদ জানান, যান চলাচল বন্ধ থাকাকালীন সময় ও যানজট এড়াতে বিকল্প সড়ক ব্যবহার করতে বলা হয়। ঢাকা-সিলেট রুটে চলাচলকারী সকল প্রকার যানবাহনকে বিকল্প পথ হিসেবে ঢাকা থেকে শায়েস্তাগঞ্জ-মিরপুর হয়ে মৌলভীবাজার সদর হয়ে-ফেঞ্চুগঞ্জ-সিলেট সড়ক এবং পৃথকভাবে ঢাকা-সিলেট-সুনামগঞ্জ রুটের সৈয়দপুর (নবীগঞ্জ)-শেরপুর-সিলেট-সুনামগঞ্জ অংশের বিকল্প রুট সৈয়দপুর বাজার (নবীগঞ্জ)-রানীগঞ্জ-জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়কটি ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে।


ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন