ধানের উচ্চ ফলনশীল জাত সারা দেশের কৃষকদের হাতে পৌঁছে দেয়ার লক্ষ্যে ব্র্যাক নিয়েছে বিশেষ উদ্যোগ। এর অংশ হিসেবে তাদের ধান গবেষণার মাঠ সারা দেশের ডিলার ও কৃষক প্রতিনিধিদের পরিদর্শন ও বিশেষ মূল্যায়ন সভার আয়োজন করা হয়।
গবেষণা মাঠে প্রায় ৭৫০ জাতের ধান রয়েছে। যেখান থেকে অবমুক্ত হয়েছে ১৯টি জাত। গাজীপুর ব্র্যাক কৃষি গবেষণা ও উন্নয়ন কেন্দ্রে ব্র্যাক সিড অ্যান্ড এগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের সহযোগী পরিচালক কৃষিবিদ মো. আজিজুল হক।
এতে বক্তব্য রাখেন- হেড অফ সেলস কৃষিবিদ মো. আবুল মনসুর, এজিএম ড. মোহাম্মদ আরিফুল ইসলাম, ম্যানেজার ইসমাইল হোসেন। তারা বর্তমান জাত মূল্যায়নের গুরুত্ব ও ধান বীজ ফসল বিপণন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
