মহারণে টসে জিতে বোলিংয়ে পাকিস্তান, টসের সময় হলো না ‘হ্যান্ডশেক’

মহারণে টসে জিতে বোলিংয়ে পাকিস্তান, টসের সময় হলো না ‘হ্যান্ডশেক’

ফন্ট সাইজ:

ম্যাচ শুরুর আগে অনেক জল্পনা-কল্পনা থাকলেও কলম্বোর প্রেমাদাসায় ভারত-পাকিস্তান মহারণ শুরু হয়েছে সময়মতোই। টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক সালমান আলী আঘা। ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন তিনি। টসের সময় প্রথা অনুযায়ী হাত মেলাননি দুই অধিনায়ক।
ভারত আজ তাদের একাদশে দুটি বড় পরিবর্তন এনেছে। ইনজুরি কাটিয়ে ফিরেছেন বিধ্বংসী ওপেনার অভিষেক শর্মা। আর স্পিন আক্রমণে শক্তি বাড়াতে অর্শদীপ সিংয়ের জায়গায় একাদশে ঢুকেছেন কুলদীপ যাদব। সঞ্জু স্যামসনকেও আজ মাঠের বাইরে থাকতে হচ্ছে। অন্যদিকে, পাকিস্তান কোনো পরিবর্তন ছাড়াই তাদের জয়ী একাদশ নিয়ে মাঠে নেমেছে।


ভারত একাদশ: ঈশান কিশান (উইকেটরক্ষক), অভিষেক শর্মা, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী ও জাসপ্রিত বুমরাহ।
পাকিস্তান একাদশ: সাহেবজাদা ফারহান, সায়েম আইয়ুব, সালমান আলী আঘা (অধিনায়ক), বাবর আজম, শাদাব খান, উসমান খান (উইকেটরক্ষক), মোহাম্মদ নেওয়াজ, ফাহিম আশরাফ, শাহীন শাহ আফ্রিদি, উসমান তারিক ও আবরার আহমেদ।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন